যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি রয়েছেন কমনওয়েলথ শুটিং ও সাফ গেমসে সোনাজয়ী সাবরিনা। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি নিউরোমাইলেটিস অপটিকা রোগে আক্রান্ত।
সাবরিনার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি ভবিষ্যতেও তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
চেক প্রদানের সময় আরও উপস্থিত ছিলেন ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সচিব মোশাররফ হোসেন এবং কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আসিফ হোসেন খান।