এবার পুরুষ বিভাগে বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি এবং ২৬টি জেলা ক্রীড়া সংস্থার হ্যান্ডবল দলসহ সর্বমোট ২৯ টি হ্যান্ডবল দল ৮টি গ্রুপে অংশগ্রহণ করছে।
আজ বৃহস্পতিবার হ্যান্ডবল স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন পুরুষ বিভাগের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান হাসান উল্লাহ খান রানা, ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এক্সিম ব্যাংক লিমিটেডের সিনিয়র অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব কর্পোরেট এপ্যায়ারস্ অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন সঞ্জিব চ্যাটার্জি, ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক ও পুরুষ বিভাগের সাংগঠনিক কমিটির সম্পাদক এস. এম. খালেকুজ্জামান স্বপন, মহিলা বিভাগের সাংগঠনিক কমিটির ভাইস-চেয়ারম্যান মো. নূরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ও মহিলা বিভাগের সাংগঠনিক কমিটির সম্পাদক মো. সালাউদ্দিন আহাম্মেদ।
/আরএম/এফআইআর/