শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় যশোর জেলা ১৬-১৬ গোলে সুনামগঞ্জ জেলার সঙ্গে ড্র করে। সকাল ৮টায় অনুষ্ঠিত দুটি খেলায় কুষ্টিয়া জেলা ২৬-১১ গোলে ঝালকাঠি জেলাকে এবং দিনাজপুর জেলা ২৭-১৫ গোলে পটুয়াখালী জেলাকে পরাজিত করে।
এছাড়া একই সময়ে অনুষ্ঠিত অন্য খেলায় বান্দরবান জেলা ২০-১৩ গোলে মাদারীপুর জেলাকে হারায়।
সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত তিনটি খেলায় নারায়ণগঞ্জ জেলা ১৮-১৬ গোলে ফেনী জেলাকে, জয়পুরহাট জেলা ১৮-১০ গোলে গোপালগঞ্জ জেলাকে এবং চট্টগ্রাম জেলা ৩৮-১০ গোলে নওগাঁ জেলাকে হারিয়ে দেয়।।
সকাল ১১টার তিনটি খেলায় সুনামগঞ্জ জেলা ২৫-৬ গোলে বরিশাল জেলার বিপক্ষে, কুমিল্লা জেলা ২০-৯ গোলে জামালপুর জেলার বিরুদ্ধে ও পঞ্চগড় জেলা ৩০-১৪ গোলে নাটোর জেলার বিরুদ্ধে জয়লাভ করে। দুপুর ১টায় মাদারীপুর জেলা ৩০-৬ গোলে সিলেট জেলাকে, পটুয়াখালী জেলা ১৮-১৭ গোলে ঝালকাঠী জেলাকে ও কুষ্টিয়া জেলা ২৭-১৩ গোলে দিনাজপুর জেলাকে পরাজিত করে। দুপুর ৩টা ১৫মিনিটে দুটি খেলায় চুয়াডাঙ্গা জেলা ২৩-২১ গোলে গোপালগঞ্জ জেলাকে ও ময়মনসিংহ জেলা ১৮-১৩ গোলে নওগাঁ জেলাকে পরাজিত করে।
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি এ.কে. এম. নূরুল ফজল বুলবুল-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংক লি. ও বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের প্রাক্তন সহ-সভাপতি, প্রিন্সিপাল হামিদা আলী। এছাড়া অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি ও সাংগঠনিক কমিটির চেয়ারম্যান মো. হাসান উল্লাহ খান রানা, ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, সহকারী সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক ও সাংগঠনিক কমিটির সম্পাদক এস. এম. খালেকুজ্জামান এবং কার্যনির্বাহী সদস্য ও সাংগঠনিক কমিটির যুগ্ম-সম্পাদক সেলিম মিয়া বাবু।
/আরএম/এফআইআর/