বৃহস্পতিবার শুরু হচ্ছে ওয়ালটন বিজয় দিবস গলফ টুর্নামেন্ট

golf pixটাঙ্গাইলের ঘাটাইল গলফ ক্লাবে শুরু হতে যাচ্ছে ওয়ালটন বিজয় দিবস গলফ টুর্নামেন্ট।-২০১৫।  বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) থেকে এ প্রতিযোগিতা শুরু হবে। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আয়োজকরা জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক পুরুষ, মহিলা, জুনিয়র ও সাব-জুনিয়র গলফাররা এ টুর্নামেন্ট অংশ নিচ্ছেন। প্রতিযোগিতা হবে ১৮ ও ৯ হোলের। টুর্নামেন্টের সেরা পাঁচজন গলফারকে ওয়ালটন স্মার্টফোন পুরস্কার দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), ঘাটাইল গলফ ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মেজর ইউসুফ, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রশাসক মোহাম্মদ ইয়াহিয়া ও বাংলাদেশ পরিচালক সমিতির ইসি মেম্বার আব্দুস সামাদ খোকনসহ প্রমুখ।

/আরএম/এএ/