জাতীয় শরীর গঠন প্রতিযোগিতা সোমবার শুরু

nonameকাল সোমবার  থেকে দেশের ব্যায়াম বীরদের নিয়ে শুরু হচ্ছে জাতীয় পুরুষ ২৭তম সিনিয়র ও ১২তম মাস্টার শরীর গঠন প্রতিযোগিতা। দু’দিন ব্যাপী এই প্রতিযোগিতায় সাতটি ওজন শ্রেণিতে প্রায় ২৫০  বডিবিল্ডার অংশ নেবেন।
রবিবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অব.) সুবেদ আলী ভুঁইয়া এমপি।
প্রতিযোগিতায় পুরুষ সিনিয়র ডিসিপ্লিনে ৮০টি ক্লাব/সংস্থার ওজন শ্রেণিগুলো হলো- ৫৫, ৬০, ৬৫, ৭০, ৭৫, ৮০ ও ৮০ প্লাস। তবে মাস্টার ডিসিপ্লিনের খেলাগুলো ওপেন ওয়েট ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে ৮,৩০,০০০ টাকা।  

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৃষ্ঠপোষক ওয়ালটনের নির্বাহী পরিচালক জাহিদ হাসান, বহুজাতিক কোম্পানী জিএনসির পরিচালক মনজুরুল আহসান, ইটনা গ্রুপের আবদুল্লাহ আল মামুন এবং শ্যাপ আপ গ্রুপের কর্মকর্তারা।

/আরএম/এফআইআর/