ফজিলাতুন্নেছা হল অ্যাথলেটিকসে চ্যাম্পিয়ন শাম্মী ও তানজীনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের পঞ্চদশ বার্ষিক অ্যাথলেটিকস প্রতিযোগিতায় যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছেন শাম্মী আক্তার ও তানজীনা তানিন। রানার্স আপ হয়েছেন মোসাম্মত লাবনী বেগম। ঢাবি অ্যাথলেটিক
রবিবার কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হল প্রভোস্ট অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান।
সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। 

/এমআর/