বিশ্বকাপ দাবায় সুখবর পায়নি বাংলাদেশ

রাশিয়ার সোচিতে চলমান বিশ্বকাপ দাবায় ভালো করতে পারেনি বাংলাদেশ। প্রথম রাউন্ডের প্রথম লেগে দেশের তিন দাবাড়ুই হার দেখেছেন। দুই গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ও জিয়াউর রহমানের পাশাপাশি ম্যাচ হেরেছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার শিরিন শারমীন সুলতানা শিরিনও।

প্রথম রাউন্ডের প্রথম খেলায় বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ প্যারাগুয়ের ২৬২২ রেটিংধারী গ্র্যান্ড মাস্টার ডেলগাডো রমিরেজ নেয়ুরিজ ও গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ২৬১৪ রেটিংধারী ইরানের গ্র্যান্ড মাস্টার ইদানি পোওয়ারের কাছে হেরেছেন।

অন্য দিকে মেয়েদের বিশ্বকাপে প্রথম রাউন্ডে আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন আমেরিকার আন্তর্জাতিক মাস্টার ও মহিলা গ্র্যান্ড মাস্টার ২৪৩০ রেটিংধারী ইয়েপ ক্যারিসসারের কাছে হেরে যান। আজই প্রথম রাউন্ডের দ্বিতীয় পর্বের খেলা হবে।