বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের ব্যবস্থাপনায় এবং ওয়ালটন-এর পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার পল্টন ময়দানে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনী ৫১-০০ পয়েন্টে চট্টগ্রাম জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মহিলাদের ফাইনালে ঢাকা জেলা ০৫-০০ পয়েন্টে নড়াইল জেলাকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
বাংলাদেশ সেনাবাহিনী দলের নাদিম মাহমুদ পুরুষ বিভাগের সেরা খেলোয়াড় এবং নড়াইল জেলা দলের নিশা সেরা মহিলা খেলোয়াড় নির্বাচিত হন।
পুরস্কার বিতরণ করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের প্রথম সিনিয়র অতিরিক্ত পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আনিছুর রহমান (সেলিম), ফার্স্ট সিনিয়র অতিরিক্ত পরিচালক, লিগ্যাল ডিপার্টমেন্ট, ওয়ালটন গ্রুপ। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলী, টুর্নামেন্ট কমিটির সম্পাদক সাঈদ আহমেদ (পুরুষ) এবং পারভীন পুতুল (মহিলা)।
/আরএম/এফআইআর/