শনিবার বিওএ মিলনায়তনে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মোস্তফা মামুন ১০৪ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী খেলার ভুবন পত্রিকার সম্পাদক সারওয়ার হোসেন পান ৭৯ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে রাজিব ১০৬ ভোট পেয়ে জিতেছেন। তার প্রতিদ্বন্দ্বী দৈনিক মানবকণ্ঠের ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন পলাশ পান ৭৮ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে দৈনিক আজকালের খবর পত্রিকার ক্রীড়া সম্পাদক কাজী শহিদুল ইসলাম ও দৈনিক মানবজমিনের ক্রীড়া সম্পাদক তালহা বিন নজরুল, যুগ্ম সম্পাদক পদে দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার বদিউজ্জামান মিলন ও দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার আশরাফ হোসেন মিথুন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক মানবজমিনের মো. সামন হোসেন, অর্থ সম্পাদক পদে দ্য ডেইলি নিউ এজের সুদীপ্ত আহমদ আনন্দ, দফতর সম্পাদক পদে জিয়াউদ্দিন সাইমুম নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী কমিটির ১০টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইকরামউজ্জামান, রফিকুল ইসলাম মিঞা,পারভিন নাসিমা নাহার পুতুল, মো. সাহাবউদ্দিন সাহাব, শেখ সাইফুর রহমান, আমিনুল হক মল্লিক, খায়রুল ইসলাম শাহিন, রাকীবুর রহমান, এসজি আকবর ও রফিকুল ইসলাম
/আরএম/এফআইআর/