ব্রোঞ্জ দিয়ে প্রথম পদক আনলেন সাবিরা

মোল্লা সাবিরা। এসএ গেমসে ভারোত্তোলনের মহিলা ইভেন্টে এবারই প্রথম ব্রোঞ্জ পেয়েছেন সাবিরা। জাতীয় পর্যায়ে ৪৮ কেজি ওজনে সাবিরার শ্রেষ্ঠত্ব ছিল ২০০৩ থেকে। এসএ গেমসেও পদকের প্রত্যাশা ছিল। সেই ধারাবাহিকতায় ব্রোঞ্জ পেলেন তিনি। এরমধ্য দিয়ে ১২ তম এসএ গেমসে বাংলাদেশের প্রথম পদক আনলেন সাবিরা।
এদিন চূড়ান্ত প্রতিযোগিতা চলে চার জনের মধ্যে। নেপালের প্রতিযোগী ছিলেন সবার শেষে। আর ভারতের মীরাবাই ছিলেন অন্য প্রতিযোগিদের কাছ থেকে ধরা ছোঁয়ার বেশ বাইরে। মোল্লা সাবিরার সঙ্গে লড়াইটা ছিল মূলত শ্রীলঙ্কার দিনুশা হানসানির সঙ্গে। ক্লিনে একটি লিফট ভুল হয়। জার্কে ভালো পারফরম্যান্স করেও স্ন্যাচে ভুল শোধরাতে পারেননি। শেষ পর্যন্ত স্ন্যাচ এন্ড জার্ক মিলিয়ে ১৪৩ কেজি তুলে ব্রোঞ্জ জিতেন সাবিরা।
ব্রোঞ্জ জিতেও সাবিরার মুখে খানিকটা অতৃপ্তির সুর। বলেন,‘ একটা ছোট্ট ভুলের কারণে রৌপ্য পেলাম না। তবে এসএ গেমস আমাদের দেশের জন্য মর্যাদার আসর। এখানে পদক জিততে পেরে ভালো লাগছে।’

/আরএম/এফআইআর/