যথারীতি পদক তালিকার শীর্ষে ভারত

এসএ গেমসের দ্বিতীয় দিনে প্রত্যাশিত ভাবেই পদক তালিকার শীর্ষে অবস্থান নিয়েছে আয়োজক ভারত। দিন শেষে তাদের অর্জন ১৪ টি স্বর্ণ। শ্রীলঙ্কা ৪টি ও পাকিস্তান ১টি স্বর্ণ নিয়ে আছে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে।

শনিবার বাংলাদেশের পারফরম্যান্স
টেবিল
টেনিস
পুরুষদের বিভাগে বাংলাদেশের প্যাডলাররা ৩-০ সেটে ভারতের কাছে পরাজিত হয় । মহিলা বিভাগে অবশ্য ঘটেছে উল্টোটা। প্রতিপক্ষ ছিল আফগানিস্তান, টেবিল টেনিসে তারা খুব একটা ভালো দল নয়। মহিলারা তাই জিতেছে ৩-০ সেটে।

খোখো

বাংলাদেশ  পুরুষ খো খো দল শ্রীলঙ্কাকে ৩-০ পয়েন্টে হারিয়ে শুভ সূচনা করে। প্রথম খেলাটি হওয়ার কথা ছিল পাকিস্তানের সঙ্গে। কিন্তু তারা পৌঁছাতে না পারায় বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে খেলতে সম্মত হয়।

 ভারোত্তোলন

মোল্লা সাবিরার পর পুরুষ বিভাগে ৬২ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশকে ব্রোঞ্জ পদক এনে দেন মুস্তাইন বিল্লাহ। স্ন্যাচে ১০০ ও ক্লিন অ্যান্ড জার্কে ১২৫সহ মোট ২২৫ কেজি তুলে ব্রোঞ্জ পান বিল্লাহ। এটি এসএ গেমসে বিল্লাহর প্রথম পদক জয়। এর ফলে আজ শনিবার বাংলাদেশ ভারোত্তোলন ডিসিপ্লিন থেকে মোট চারটি ক্যাটাগরি থেকে পেলো দুটি পদক।

কুস্তি

এই বিভাগে রিনা আকতারের রৌপ্য পদক দেশের সেরা অর্জন। এরপর কুস্তি থেকে আরও দুটি ব্রোঞ্জ এসেছে। সোমা চৌধুরী ৫৫ কেজি ও নদী চাকমা ৪৮ কেজিতে ব্রোঞ্জ জিতেছেন।

 পদক তালিকা

দেশ                    স্বর্ণ             রৌপ্য       ব্রোঞ্জ

ভারত                 ১৪               ৫              ০

শ্রীলঙ্কা               ৪                ১০            ৭

পাকিস্তান              ১                ২              ৩

বাংলাদেশ            ০               ১                ৮

নেপাল                ০              ০                 ১               

আফগানিস্তান        ০                ০               ০

ভুটান                  ০                ০               ০

মালদ্বীপ               ০                ০               ০

/আরএম/এফআইআর/