মিডিয়া কাপ ব্যাডমিন্টন শুরু বুধবার

আগামী বুধবার থেকে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে সংবাদকর্মীদের নিয়ে আয়োজিত মিডিয়া কাপ ব্যাডমিন্টন।
আজ শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোশিয়েশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিডিয়া কাপ ব্যাডমিন্টনের দ্বিতীয় আসরের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট।
ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ব্ল্যাকবোর্ডের উদ্যোগে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের তত্ত্বাবধানে ও সার্বিক সহযোগিতায় তিনদিনের এ টুর্নামেন্টে দেশের প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রায় দেড় শতাধিক শাটলার খেলোয়াড় সিঙ্গেলস, ডাবলস এবং মিক্সড ডাবলসে অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আরআরএম গ্রুপের হেড অব এইচআর ও বিজনেস ডেভেলপমেন্ট হেড মাহমুদ আলম, ওয়ালটন গ্রুপের সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল-বিন আনোয়ার (ডন), বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সাধারণ সম্পাদক রেজওয়ান উজ জামান, সহযোগী প্রতিষ্ঠান সেইলরের সিনিয়র মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট অ্যানালিস্ট শহীদুজ্জামান, অনলাইন পার্টনার হ্যালো ইভেন্টস-এর ডিরেক্টর আশিকুর রহমান, সোল পার্টনার এইম-এর এমডি তানভীর হোসেন। টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মিডিয়া কাপ ব্যাডমিন্টন-২০২৬-এর আহ্বায়ক রঞ্জু চৌধুরী।

/আরএম/এফআইআর/