চীন থেকে সুখবর দিলেন বক্সার সেলিম

১৯তম এশিয়ান গেমসের চতুর্থ দিনে বক্সিং রিং থেকে সাফল্য পেয়েছেন বাংলাদেশের  সেলিম হোসেন। মঙ্গলবার হ্যাংজু জিমনেসিয়ামে অনূর্ধ্ব-৫৭ কেজি ওজন শ্রেণির প্রিলিমিনারি রাউন্ডের খেলায় শ্রীলঙ্কার রুকমাল প্রসন্নকে ৩-২ ব্যবধানে হারিয়েছেন।

পাঁচ জাজের মধ্যে তিনজনের ফল সেলিমের পক্ষে গেছে। বাকি দুজনের রায় ছিল শ্রীলঙ্কার প্রতিদ্বন্দ্বীর পক্ষে। ৩০ সেপ্টেম্বর প্রি-কোয়ার্টার ফাইনালে সেলিমের প্রতিপক্ষ লাওস অথবা তাজিকস্তানের প্রতিপক্ষ।

এদিকে, কাল বুধবার বাংলাদেশের প্রবাসী আরেক বক্সার জিন্নাত ফেরদৌস অনূর্ধ্ব-৫০ কেজিতে খেলবেন রাউন্ড অব সিক্সটিনে।