বিশ্ব অ্যাথলেটিকসে স্বপ্নভঙ্গ ইমরানুরের

স্কটল্যান্ডের গ্লাসগোতে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে উঠে প্রত্যাশা বাড়িয়ে দিয়েছিলেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। তবে  সেমিফাইনালে প্রত্যাশিত পারফরম্যান্স করে দেখাতে পারেননি। বিদায় নিতে হয়েছে লন্ডনে জন্ম ও বেড়ে ওটা অ্যাথলেটকে। 

শুক্রবার মধ্যরাতে সেমিফাইনালে দুই নম্বর হিটে ইমরানুর আটজনের মধ্যে হয়েছেন অষ্টম। সময় নিয়েছেন ৬ দশমিক ৭০ সেকেন্ড। এর আগে প্রাথমিক হিটে ইমরান ৬ দশমিক ৬৪ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে উঠেছিলেন।

সেমিফাইনালে তিনটি হিট হয়েছে। প্রতি হিটের প্রথম দুই জন এবং অন্যদের মধ্যে শীর্ষ দুই জন ফাইনালে জায়গা করে নেন। বাংলাদেশের ইমরানুর রহমান ২৪ জন সেমিফাইনালিস্টের মধ্যে ২১ তম হয়েছেন। এর আগে  ২০২২ সালে সার্বিয়ার বেলগ্রেডে বিশ্ব ইনডোর চ্যাম্পিয়নশিপে ইমরানুর সেবার সেমিফাইনালে উঠে দৌড় শেষ করতে পারেননি। এবার অবশ্য দৌড় শেষ করেও ফাইনালে যেতে পারেননি।