কে হবেন কুল-বিএসপিএর বর্ষসেরা ক্রীড়াবিদ: শান্ত, রাকিব নাকি ইমরানুর

কুল-বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২৩-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, ফুটবলার রাকিব হোসেন ও স্প্রিন্টার ইমরানুর রহমান।

এছাড়া পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০২৩-এর সংক্ষিপ্ত তালিকাতেও নাজমুল হোসেন শান্ত, ইমরানুর রহমান, শেখ মোরসালিনদের সঙ্গে আছেন নারী ক্রিকেটার ফারজানা হক পিংকি। এই দুই বিভাগের বিজয়ীর নাম ২১ এপ্রিল  ঘোষণা করা হবে। এছাড়া এই বছর ১৬টি বিভাগে সর্বমোট ১৮জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হবে। থাকছে অর্থ পুরস্কারও।

দেশে প্রথম ক্রীড়াক্ষেত্রে ১৯৬৪ সালে পুরস্কারের প্রবর্তন করে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। তারই ধারাবাহিকতায় আগামী ২১ এপ্রিল বেলা সাড়ে ৩টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে বসতে যাচ্ছে ক্রীড়াঙ্গনের অন্যতম আকর্ষণীয় আসর “কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৩”। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রী জনাব নাজমুল হাসান এমপি।

বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেছেন বিএসপিএ-র সভাপতি  রেজওয়ান উজ জামান রাজিব। এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান, বিএসপিএ সাধারণ সম্পাদক মো. সামন হোসেন, খেলোয়াড় যাচাই-বাছাই কমিটির চেয়ারম্যান পরাগ আরমান ও সদস্য সচিব  মাহবুব সরকার।

উল্লেখ্য, এই নিয়ে নবমবারের মতো দেশের স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে।

পূর্ণাঙ্গ মনোনয়ন তালিকা সংযুক্ত করা হলো-

বর্ষসেরা ক্রীড়াবিদ (মনোনীত): নাজমুল হোসেন শান্ত (ক্রিকেট)

                                       ইমরানুর রহমান (অ্যাথলেটিক্স)

                                       রাকিব হোসেন (ফুটবল)

পপুলার চয়েজ অ্যাওয়ার্ড :    নাজমুল হোসেন শান্ত (ক্রিকেট)

                                     ইমরানুর রহমান (অ্যাথলেটিক্স)

                                     শেখ মোরসালিন (ফুটবল)

                                    ফারজানা হক পিংকি (ক্রিকেট)

বর্ষসেরা পুরুষ ক্রিকেটার :    নাজমুল হোসেন শান্ত

বর্ষসেরা নারী ক্রিকেটার :    ফারজানা হক পিংকি

বর্ষসেরা ফুটবলার :          রাকিব হোসেন

বর্ষসেরা অ্যাথলেট :          ইমরানুর রহমান

সেরা বক্সার :                  সেলিম হোসেন

সেরা শুটার :                  কামরুন নাহার কলি

সেরা টেবিল টেনিস খেলোয়াড় :     রামহিম লিয়ন বম

উদীয়মান ক্রীড়াবিদ :    শেখ মোরসালিন (ফুটবল)

বর্ষসেরা দল :              অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল

সক্রিয় সংস্থা :             প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

বর্ষসেরা কোচ :           আলফাজ আহমেদ

বিশেষ সম্মাননা :         মনজুর হোসেন মালু

তৃণমূল সংগঠক :         মোয়াজ্জেম হোসেন (ভারোত্তোলন)

সেরা সংগঠক :            হাবিবুর রহমান (কাবাডি)