তুরস্কের আনতালিয়ায় অলিম্পিক কোটা প্লেস টুর্নামেন্টে বাংলাদেশের আর্চার সাগর ইসলাম সেমিফাইনালে উঠে প্যারিস অলিম্পিকে সরাসরি খেলা নিশ্চিত করেছেন। রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে সেমিফাইনালে অলিম্পিকে কোটা প্লেসের পাশাপাশি সাগর দেশের হয়ে রুপার পদকও জিতেছেন।
সাগর ইসলাম রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে ফাইনালে উজবেকিস্তানের আর্চার সাদিকভ আমিরখনের কাছে ৬-০ সেটে হারেন৷ পাঁচ সেটের খেলায় সরাসরি তিন সেট জেতায় আর বাকি দুই সেট খেলার প্রয়োজন হয়নি৷
সাদিকভ এই টুর্নামেন্টে র্যাংকিং রাউন্ডে প্রথম স্থান অর্জন করে আগে থেকেই ফেভারিট ছিলেন।
এর আগে, সাগর সেমিফাইনালে কিউবার আর্চার ফ্রাঙ্কো হুগোকে ৭-১ সেট পয়েন্টে হারিয়ে চমক দেখান৷ হুগো র্যাংকিং রাউন্ডে দ্বিতীয় স্থানে ছিলেন।