ভারতের জয়পুরে আইএইচইফ মেন্স ট্রফিতে দুই বিভাগে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। দুই বিভাগেই তাদের প্রতিপক্ষ ছিল স্বাগতিক ভারত।
রবিবার এশিয়াভিত্তিক গ্রুপের হ্যান্ডবলে অনূর্ধ্ব-১৮ বিভাগে বাংলাদেশের কোচ ডালিয়া আক্তার প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার ইঙ্গিত দিয়েছিলেন। তবে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে পেরে উঠেননি। তারা ৫৬-৩৬ পয়েন্টে হেরেছে ভারতের কাছে। প্রথমার্ধে স্বাগতিকরা ৩১-১৪ গোলে এগিয়ে ছিল।
অনূর্ধ্ব-২০ বিভাগে বাংলাদেশ একই দলের কাছে হেরেছে ৫৫-২২ পয়েন্টে। প্রথমার্ধে স্বাগতিকরা ৩১-১৬ পয়েন্টে এগিয়ে ছিল।