সাবেক সাঁতারু, বাংলাদেশ বেসবল সফটবল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সোলায়মান আজ বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বাদ মাগরিব লৌহজং উপজেলার যশলদিয়া গ্ৰামে জানাজা শেষে কবরস্থানে তাকে দাফন করার কথা। মৃত্যুকালে সোলায়মানের বয়স হয়েছিল প্রায় ৯০ বছর।
তিনি দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন। ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।
সোলায়মান বাংলাদেশ সাঁতার ফেডারেশনে দীর্ঘদিন সহসভাপতি ছিলেন। রোলার স্কেটিং ফেডারেশনে সহসভাপতি ছিলেন।
তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাউন্সিলরও ছিলেন। এছাড়া তিনি ছিলেন রিটায়ার্ড আর্মি ও ব্যবসায়ী।