ইসরায়েলের গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে বাংলাদেশের নীড়ের চমক

বিশ্ব  দাবা অলিম্পিয়াডে ইসরায়েলের ২৫২৩ রেটিংধারী গ্র্যান্ডমাস্টার গোর্শটেইন ইডোকে হারিয়ে চমক দেখিয়েছেন বাংলাদেশের ফিদে মাস্টার মনন রেজা নীড়।

অবশ্য দশম রাউন্ডে আগেই ইসরায়েলের প্রতিপক্ষ থাকায় গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব নাম প্রত্যাহার করে নিয়েছিলেন।  চার বোর্ডের মধ্যে তিন বোর্ডে খেলা হয়েছে। ওয়াকওভার পায় প্রতিপক্ষ। 

চতুর্থ বোর্ডে হেরেছেন তাহসিন তাজওয়ার। প্রথম বোর্ডে হেরেছেন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। যদিও ইসরায়েলি গ্র্যান্ডমাস্টারকে হারাতে পারলে তার জিএম নর্ম পাওয়ার সুযোগ ছিল। ওপেন বিভাগে বাংলাদেশ ৩-১ গেম পয়েন্টে হারে। অন্যদিকে, নারী বিভাগে নরওয়ের সঙ্গে বাংলাদেশ দল হারে ৩.৫-০৫ গেম পয়েন্টে। টানা ছয় বোর্ড জেতার পর ৮২ বছর বয়সী আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ  প্রথম হেরেছেন। 

আজ হবে শেষ রাউন্ডের খেলা।