বিশ্বকাপ, ইউরো জয়ের পর দে লা ফুয়েন্তের মেয়াদ বাড়ালো স্পেন

স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৩ আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৩

বিশ্বকাপ জয়ের পর কোচ বদলের পথে হাঁটছে না স্পেন। বরং সাফল্যের কারিগর লুইস দে লা ফুয়েন্তের ওপরই আস্থা রাখছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। বিশ্বকাপজয়ী কোচের সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছে তারা, যার মেয়াদ থাকবে ২০৩২ সাল পর্যন্ত।

সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। বিবৃতিতে আরএফইএফ জানিয়েছে, ‘লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে চুক্তি বাড়ানো হবে ২০২৮ ও ২০৩২ সালের দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত।’

২০২২ সালে লুইস এনরিকের স্থলাভিষিক্ত হয়ে স্পেনের জাতীয় দলের দায়িত্ব নেন ৬৫ বছর বয়সী দে লা ফুয়েন্তে। দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক সাফল্য এনে দিয়েছেন তিনি। তার অধীনে ২০২৩ সালে উয়েফা নেশন্স লিগ জেতে স্পেন। এরপর ইউরো ২০২৪-এর শিরোপাও ঘরে তোলে তারা। সর্বশেষ বিশ্বকাপ জয়ের মাধ্যমে তার সাফল্যের মুকুটে যুক্ত হয়েছে সবচেয়ে বড় পালকটি।

জাতীয় দলের সিনিয়র পর্যায়ে দায়িত্ব নেওয়ার আগে স্পেনের যুব দলগুলোর সঙ্গে প্রায় এক দশক কাজ করেছেন দে লা ফুয়েন্তে।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রাফায়েল লুসান বলেন, ‘আমরা জাতীয় দলের ইতিহাসের সবচেয়ে সফল প্রধান কোচের কথা বলছি। আমাদের সঙ্গে ১৪ বছর কাজ করার পর লুইস দে লা ফুয়েন্তের প্রাপ্যই হলো আরএফইএফে দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ।’

জুলাইয়ে বিশ্বকাপ জয়ের পর প্রথমবার মাঠে নামতে যাচ্ছে স্পেন। আগামী ২৬ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের পরবর্তী আন্তর্জাতিক সূচি। এর তিন দিন পর সেভিয়ায় ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নেশন্স লিগের অভিযান শুরু করবে তারা। এরপর ৩ অক্টোবর ওভিয়েদোয় চেক প্রজাতন্ত্রের বিপক্ষে খেলবে। আন্তর্জাতিক বিরতির শেষ ম্যাচে ৬ অক্টোবর আবার ক্রোয়েশিয়ার মাঠে নামবে স্পেন।

 

/এফআইআর/
সম্পর্কিত
স্পেনে দুই বুলেট ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৬৪
মাদ্রিদের কাছে দাঁড়িয়ে থাকা ট্রেনের সঙ্গে আরেক ট্রেনের ধাক্কা, নিহত ৪৬
বার্সেলোনাকে স্প্যানিশ লিগে প্রথম পরাজয়ের স্বাদ দিলো রিয়াল মাদ্রিদ
সর্বশেষ খবর
ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে বড় চমক নটিংহ্যাম ফরেস্টের
ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে বড় চমক নটিংহ্যাম ফরেস্টের
মহাখালীতে পার্কিং করা বাসে আগুন
মহাখালীতে পার্কিং করা বাসে আগুন
ঢাকা-আরিচা মহাসড়কে ককটেল বিস্ফোরণ
ঢাকা-আরিচা মহাসড়কে ককটেল বিস্ফোরণ
বিশ্বকাপ ফাইনালের মারামারি: মলিনার সাজা কমলো, পারদেসের নিষেধাজ্ঞা বহাল
বিশ্বকাপ ফাইনালের মারামারি: মলিনার সাজা কমলো, পারদেসের নিষেধাজ্ঞা বহাল
সর্বাধিক পঠিত
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা