বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দল চিটাগাং কিংস ও এসকিউ স্পোর্টস এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান দি ঢাকা ডাইয়িং-এর প্রধান নির্বাহী সামির কাদের চৌধুরী ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন।
ক্লাবটির বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিতে নির্বাচিত হয়ে সামির কাদের চৌধুরী বলেছেন, ‘যেসব আসরে মেরিনার্স ক্লাব অংশগ্রহণ করে, আগামীতে সেগুলোতে শিরোপা জয়ের লক্ষ্যে দল গঠন করা হবে।’
এ সময় সামির কাদের চৌধুরী ক্লাবটিকে তার ঐতিহ্য বজায় রেখে একটি আদর্শ ক্রীড়া সংগঠন হিসেবে গড়ে তোলার কাজে নিজেকে নিয়োজিত রাখবেন বলে প্রতিশ্রুতিও দেন।