কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতলো বাংলাদেশ  

কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু দেশে রাজনৈতিক পট পরিবর্তনে দক্ষিণ আফ্রিকার ডারবানে হচ্ছে এই চ্যাম্পিয়নশিপ। তাতে বাংলাদেশ একটি স্বর্ণ ও ব্রোঞ্জ জিতেছে। কারাতে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নয়না চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। 

আদাম চৌধুরী ৫২ কেজি ক্যাডেট কুমিতে স্বর্ণপদক ও ব্যক্তিগত কাতা ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন।  কারাতে চ্যাম্পিয়নশিপে কোচ হিসেবে রয়েছেন মুস্তাক চৌধুরী। যিনি স্বর্ণজয়ী আদামের আবার বাবা। 

এই চ্যাম্পিয়নশিপে ভেটেরানরাও অংশগ্রহণ করছে। এসএ গেমসে বাংলাদেশের পদকজয়ী কারাতেকা সৈয়দ নুরুজ্জামান ভেটেরান ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন।