টেবিল টেনিসে রামহিম ও মৌয়ের রাজত্বে হানা দিয়ে নতুন চ্যাম্পিয়ন মুনতাসিন আহমেদ হৃদয় ও খই খই। রবিবার একমি ওপেন টেবিল টেনিস টুর্নামেন্টের শেষ দিনে তাদের এই সাফল্য এসেছে। এর মধ্যে ছেলেদের চ্যাম্পিয়ন ও বাংলদেশের সর্বোচ্চ র্যাঙ্কিংধারী খেলোয়াড় রামহিম কোয়ার্টার ফাইনালে বিকেএসপির জয়ের কাছে ২-৩ সেটে হেরে। ।
অনূর্ধ্ব-১৩ বালক বিভাগে শতভাগ সাফল্য ধরে রেখেছেন বিকেএসপির খেলোয়াড়রা। এই বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন শাহীন, রানারআপ মৃদুল।
অনূর্ধ্ব-১৩ বালিকা বিভাগেও সিংহভাগ সাফল্য ধরে রাখেন বিকেএসপির খেলোয়াড়রা। এই বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ জেলের রাফিয়া। রানারআপ বিকেএসপি রোজা।
অনূর্ধ্ব-১৯ বালক বিভাগে সাফল্য পেয়েছেন বাংলাদেশ জেল দলের খেলোয়াড়রা। এই বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন হাসিব জুনিয়র ও রানারআপ নাফিস জুনিয়র। দুজনই জেল দলের সদস্য।
অনূর্ধ্ব-১৯ বালিকা বিভাগেও সফল বিকেএসপির খেলোয়াড়রা। চ্যাম্পিয়ন হয়েছেস খই খই সাই মারমা এবং রানারআপ রেশমি ত্যাংচংঙ্গা । দুজনেই বিকেএসপির।
টুর্নামেন্টে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছে রংপুরের মুনতাসিন আহমেদ হৃদয়। বাংলাদেশ সেনাবাহিনীর এই খেলোয়াড়ের কাছে হেরে রানারআপ হয়েছেন আইইউবির রিফাত মাহমুদ সাব্বির।
অনুর্ধ্ব ১৯ এর পর মহিলা একক বিভাগেও চ্যাম্পিয়ন হয়েছে খই খই সাই মারমা। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন নওরিন সলতানা মাহি (ড্যাফোডিল ইউনিভার্সিটি)। টুর্নামেন্টের বাকি দুই সেমিফাইনালিস্ট ছিলেস মূসরাত জাহান সিগমা (বিকেএসপি) ও বর্তমান র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানীয় খেলোয়াড় সাদিয়া ইসলাম মৌ (ফিউচার স্পোর্টিং)। সেমিফাইনালে খই খইয়ের কাছে ৩-০ সেটের ব্যবধানে হেরে যান মৌ।
তিন দিনব্যাপী এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ছিল দেশের অন্যতম শিল্পগ্রুপ দ্য একমি ল্যাবরেটরিজ। অন্যান্য স্পন্সরের মধ্যে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, শার্ট মেকার্স গ্রুপ, নভো এয়ার এবং মিস্টার নুডুলস।
আজ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় টেবিল টেনিসের সাবেক চ্যাম্পিয়ন এবং জননিরাপত্তা বিভাগ-স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ (কিসলু)। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্মসচিব মো. আমিনুল ইসলাম এবং বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের জিএম (মার্কেটিং)।
বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টেবিল টেনিস ফেডাশেনের সভাপতি ইঞ্জিনিয়ার এস এম জামান, সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদসহ অন্যরা।