বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশে আছে ইরান-ভারত

ষষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেন ২৬ জুলাই শুরু হতে যাচ্ছে। গত পাঁচবারের মতই এবারও থাকছে এক সঙ্গে দুটি আকর্ষনীয় আন্তর্জাতিক প্রতিযোগিতা। ছেলেদের পিএসএ চ্যালেঞ্জ ট্যুর এবং মেয়েদের ডব্লিউ এসএফ এবং পিএসএ স্যাটেলাইট টুর্নামেন্ট। 

৪ দিন ব্যাপী এই প্রতিযোগিতা ঢাকা সেনানিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্স, আর্মি অফিসার্স মেস ও ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের স্কোয়াশ কোর্টে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দলের শাহাদাৎ, রনি ও সুমন এবং বয়স ভিত্তিক দলের উদীয়মান খেলোয়াড় বিকেএসপির সাইমুন, আমিনুল, পারভেজ ও সেনাবাহিনীর আপন ও আজিজের সঙ্গে খেলবে ইরান, ভারত, শ্রীলঙ্কা, কুয়েত ও মালয়েশিয়ার আটজন পেশাদার স্কোয়াশ খেলোয়াড়। 

পাশাপাশি মেয়েদের স্যাটেলাইট ট্যুরে বাংলাদেশের মারজান, চাঁদনী, নাবিলা, উর্দূ, মেঘনা, জুই, মানিকা ও পূজা রানীসহ প্রথম সারির ১৩ জন নারী খেলোয়াড় খেলবেন।  মালয়েশিয়ার জমজ বোন পেশাদার নারী স্কোয়াশ খেলোয়াড় ভিনিকা ও ভার্টিকা এবং ইরানের রামজানজাদে নামিনি নারগোলও থাকছেন। 

বাংলাদেশ স্কোয়াশ র‍্যাকেটস ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগ্রেডিয়ার জেনারেল(অব.) জিএম কামরুল ইসলামের সভাপতিত্বে আজ বিওএ অডিটোরিয়ামে মিট দ্য প্রেস ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম এবং বিশেষ অতিথি ছিলেন আর এফ এল-এর মার্কেটিং হেড শাহীন শফিকসহ অন্যরা।