পাকিস্তানে ফাইনালে উঠেই র‌্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি বাংলাদেশের 

পাকিস্তানে কাভা চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স করে ফাইনালে উঠেছে বাংলাদেশ। এখন পর্যন্ত খেলা ৬ ম্যাচের পাঁচটিতেই জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা। তারই ফল এসেছে আন্তর্জাতিক ভলিবল র‍্যাঙ্কিংয়ে।

আন্তর্জাতিক ভলিবল র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ৬ ধাপ উন্নতি হয়েছে। ৮১ থেকে তারা এক লাফে উঠে এসেছে ৭৫তম অবস্থানে। 

মঙ্গলবার কাভা কাপের সেমিফাইনালে উজবেকিস্তানকে সরাসরি ৩-০ সেটে হারিয়েছে বাংলাদেশ। একই দিন দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরেছে শ্রীলঙ্কা। শিরোপার লড়াইয়ে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবেন লাল–সবুজের প্রতিনিধিরা।

সেমিফাইনালসহ এখন পর্যন্ত আসরে বাংলাদেশ ৬টি ম্যাচ খেলেছে। তার মধ্যে জিতেছে পাঁচটিতে। উজবেকিস্তানকে ৩-২ সেটে হারিয়ে শুরু করে বাংলাদেশ। এরপর নেপাল ও কাজাখস্তানকে ৩-২ সেটে হারালেও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে হার মানতে হয় ০-৩ সেটে। আর রাউন্ড রবিন লিগ পর্বের শেষ খেলায় শ্রীলঙ্কাকে ৩-২ সেটে হারিয়ে শেষ চারে ওঠে বাংলাদেশ।