আর্জেন্টিনার ইতিহাসে প্রথম হাইতিয়ান ফুটবলার, কে এই কিকি রামোস

স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০২৬, ১৪:৩৬আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১৬:৪০

জীবনের শুরুটা হাইতির ভয়াবহ ভূমিকম্পে ওলটপালট হয়ে গিয়েছিল। মাত্র ৯ মাস বয়সে দত্তক নিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছিল আর্জেন্টিনায়। সেখানেই বেড়ে ওঠা, ফুটবলের হাতেখড়ি। আর এবার সেই ছেলেই গড়লেন ইতিহাস। স্টিফেন ‘কিকি’ রামোস হয়ে গেলেন আর্জেন্টিনা জাতীয় দলের বয়সভিত্তিক দলে খেলা প্রথম হাইতিয়ান বংশোদ্ভূত ফুটবলার।

এই তরুণ ফরোয়ার্ড আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমে প্রথম হাইতিয়ান হিসেবে আলবিসেলেস্তেদের প্রতিনিধিত্ব করার কীর্তি গড়েছেন।

ইকুয়েডরের বিপক্ষে ২-১ গোলে জয়ে মাঠে নামা রামোস বর্তমানে আর্জেন্টাইন ক্লাব ভেলেজ সার্সফিল্ডের যুব দলে খেলছেন। চলতি মৌসুমে যুব দলে ইতোমধ্যে ১২টি গোল করেছেন তিনি।

রামোসের জন্ম ২০০৯ সালে হাইতিতে। ২০১০ সালের ভয়াবহ হাইতি ভূমিকম্পের পর মাত্র নয় মাস বয়সে দত্তক নেওয়া বাবা-মায়ের সঙ্গে আর্জেন্টিনায় চলে আসেন। এরপর সেখানেই বড় হয়েছেন এবং পুরোপুরি আর্জেন্টাইন সংস্কৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন।

খুব অল্প বয়সেই ভেলেজ সার্সফিল্ডের অ্যাকাডেমিতে যোগ দেন তিনি। প্রতিভা দিয়ে নজর কাড়ার পর এবার অনূর্ধ্ব-১৭ দলের কোচ ডিয়েগো প্লাসেন্তে তাকে জাতীয় দলে ডাক দেন।

বর্তমানে ১৭ বছর বয়সী রামোসকে আর্জেন্টিনা ফুটবলের সম্ভাবনাময় প্রতিভাদের একজন হিসেবে বিবেচনা করা হচ্ছে। অনেকের বিশ্বাস, অনূর্ধ্ব-১৭ দলের পর একদিন সিনিয়র জাতীয় দলেও দেখা যেতে পারে তাকে।

বিশ্ব ফুটবলে জাতীয় দলের যোগ্যতার নিয়ম শিথিল হওয়ার পর বিভিন্ন দেশের জাতীয় দলে ভিন্ন সংস্কৃতির ফুটবলারদের সংখ্যা বেড়েছে। তবে আর্জেন্টিনা বরাবরই নিজেদের ঘরোয়া প্রতিভার ওপর নির্ভরশীল। 

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশে পা পড়েছিল মেসি আর আর্জেন্টিনার, কেমন ছিল সেই দিনগুলো
আর্জেন্টিনার বিপক্ষে প্রথমবার, ইতিহাসের অপেক্ষায় বেনিন
আর্জেন্টিনার তিন প্রতিপক্ষ চূড়ান্ত, মেসি কি বিদায়ী ম্যাচ খেলবেন?
সর্বশেষ খবর
আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
টিভিতে আজকের খেলা (১৭ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৭ সেপ্টেম্বর, ২০২৬)
ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতলো ব্র্যাক ব্যাংক
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতলো ব্র্যাক ব্যাংক
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর