এশিয়াড হকিতে বাংলাদেশ স্কোয়াডে প্রথমবার দুই সহোদর

আসন্ন এশিয়ান গেমসে অংশগ্রহণের জন্য ১৮ সদস্যের চূড়ান্ত জাতীয় হকি দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। একই সাথে মূল দলের খেলোয়াড়দের বিকল্প হিসেবে ৩ জন খেলোয়াড়কে ‘স্ট্যান্ড-বাই’ তালিকায় রাখা হয়েছে।

এই দলে রয়েছে দুই সহোদর রাসেল মাহমুদ জিমি ও খালেদ মাহমুদ রাকিন। দুই ভাইয়ের স্বপ্ন ছিল চূড়ান্ত দলে থেকে এক সঙ্গে  টার্ফে খেলবেন। অবশেষে তা পূরণ হতে চলেছে।  এছাড়া এশিয়াডে আগে জিমির নাম না থাকলেও এখন পাঠানো হবে।

ঘোষিত তালিকা অনুযায়ী চূড়ান্ত দল ও স্ট্যান্ড-বাই খেলোয়াড়দের তালিকা—বিপ্লব কুজুর,আশরাফুল হক সাদ, আশরাফুল ইসলাম, হোজাইফা হোসেন, ⁠আমিরুল ইসলাম ⁠রেজাউল করিম বাবু, রোমান সরকার, শাহিদুর রহমান সাজু, ওবায়দুল হোসেন জয়,  ⁠ দ্বীন ইসলাম ইমন, খালেদ মাহমুদ রাকিন,পুষ্কর ক্ষিসা সোহানুর রহমান সবুজ, ফরহাদ আহমেদ শিতুল, মাহবুব হোসেন, মাইনুল ইসলাম  ⁠রাসেল মাহমুদ জিমি ও রাকিবুল হাসান।

স্ট্যান্ড-বাই খেলোয়াড়: এম এম মেহরাব হাসান সামিন আবেদ উদ্দিন  ⁠ ও নুরুজ্জামান নয়ন।