বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
২১ আগস্ট ২০২৬, ২০:৫৫ আপডেট : ২১ আগস্ট ২০২৬, ২১:২২

বিশ্বকাপে বিভিন্ন ম্যাচে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের পর ফিফা শৃঙ্খলা কমিটি আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে ফিফা শৃঙ্খলা বিধির ১৩ অনুচ্ছেদের ধারা (ক্রীড়া ইভেন্টকে অ-ক্রীড়াসুলভ প্রদর্শনীতে ব্যবহার করা), ১৪ অনুচ্ছেদের ৫ নম্বর ধারা (দলগত বিশৃঙ্খলা), ১৫ নম্বর ধারা (সমর্থকদের বৈষম্যমূলক ও বর্ণবাদী স্লোগান ও অঙ্গভঙ্গির মাধ্যমে বৈষম্য ও বর্ণবাদী আচরণ) এবং ১৭ নম্বর ধারা (ম্যাচে শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করা) লঙ্ঘনের দায়ে সর্বমোট ৩,২১,০০০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।

এছাড়া ১৫ নম্বর ধারা লঙ্ঘনের কারণে তাদের পরবর্তী দুটি হোম ম্যাচ ৫০% দর্শক ধারণক্ষমতা নিয়ে খেলার নির্দেশ দেওয়া হয়েছে।

ফিফা শৃঙ্খলা কমিটি আরও নিশ্চিত করেছে,  ৩ লাখ ২১ হাজার মার্কিন ডলার জরিমানার মধ্যে ১ লাখ মার্কিন ডলার বৈষম্যবিরোধী পরিকল্পনায় বিনিয়োগ করতে হবে। তবে শাস্তির একটি অংশ (একটি ম্যাচ এবং ১ লাখ মার্কিন ডলার জরিমানা) একটি নির্দিষ্ট পর্যবেক্ষণ সাপেক্ষে স্থগিত রাখা হয়েছে।

এছাড়া, গত ১৯ জুলাই নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত স্পেন এবং আর্জেন্টিনার মধ্যকার ফিফা বিশ্বকাপ ২০২৬ ফাইনালের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে গঠিত ডিসিপ্লিনারি অ্যান্ড এথিক্স প্রসেকিউটরের প্রতিবেদন জমা দেওয়ার পর ফিফা শৃঙ্খলা কমিটি সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে নিম্নোক্ত শাস্তি ঘোষণা করেছে।

লেয়ান্দ্রো পারেদেস ১০ ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৯০ হাজার মার্কিন ডলার জরিমানা। নাহুয়েল মলিনা ৭ ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৯০ হাজার মার্কিন ডলার জরিমানা। থিয়াগো আলমাডা  ১ ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৩০ হাজার মার্কিন ডলার জরিমানা। সহকারী কোচ রবার্তো আয়ালাকে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৩০ হাজার মার্কিন ডলার জরিমানা।

পাবলো মার্টিন পায়েজ গাভিরাকে ১ ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৩০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। 

৬৯ অনুচ্ছেদের ২(a) এবং ৩ নম্বর ধারা অনুযায়ী, এই ম্যাচ নিষেধাজ্ঞাগুলো সংশ্লিষ্ট জাতীয় দলের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচগুলোতে কার্যকর করা হবে। তবে আপিল করার সুযোগ রয়েছে। 

/টিএ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
 ৮৮০ মিলিয়ন ইউরোর একাদশে আর্জেন্টিনা-ব্রাজিল-ইকুয়েডরের দাপট
বিশ্বকাপে সবচেয়ে বেশি অনলাইন আক্রমণের শিকার আর্জেন্টিনা!
মেসির বিদায়ের পর আর্জেন্টিনায় নতুন লিওনেলের উত্থান
সর্বশেষ খবর
আরও ১০০ উপজেলায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি, আসছে নতুন কর্মসূচি
আরও ১০০ উপজেলায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি, আসছে নতুন কর্মসূচি
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা, কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা, কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
টানা ৫ দিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক
টানা ৫ দিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও