মালয়েশিয়ার জোহর শহরে চলমান ‘প্রথম বেরজায়া গ্লোবাল ওপেন দাবা ২০২৬’ মাস্টার্স এর ষষ্ঠ রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ভারতের গ্র্যান্ড মাস্টার ইনিয়ন পাকে হারিয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে অনুষ্ঠিত ষষ্ঠ রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে গ্র্যান্ড মাস্টার ইনিয়ন পা-এর সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ৩২ চালের মাথায় জয়ী হন। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ৬ খেলায় ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দুই জনের সঙ্গে মিলিতভাবে শীর্ষস্থানে রয়েছেন।
এদিকে আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ষষ্ঠ রাউন্ডে চীনের আন্তর্জাতিক মাস্টার লি বো এর সঙ্গে ড্র করেন। আন্তর্জাতিক মাস্টার নীড় ৬ খেলায় সাড়ে তিন পয়েন্ট পেয়েছেন।