ভারতে কানাডাকে হারিয়ে বাংলাদেশের দারুণ শুরু

নারীদের শুরুটা হতাশার হলেও পুরুষদের দাপুটে পারফরম্যান্সে প্রথম কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। ভারতের আহমেদাবাদে নিজেদের প্রথম ম্যাচে কানাডাকে ৬৭-২৮ পয়েন্টে হারিয়ে শুভসূচনা করেছে লাল-সবুজের পুরুষ দল।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। আক্রমণে একের পর এক পয়েন্ট তুলে নেওয়ার পাশাপাশি প্রতিপক্ষকে চাপে রেখেছেন বাংলাদেশের খেলোয়াড়েরা। শুরু থেকেই লড়াইয়ে পিছিয়ে পড়া কানাডা শেষ পর্যন্ত বাংলাদেশের আক্রমণের সামনে সেভাবে প্রতিরোধ গড়তে পারেনি।

ম্যাচের শেষ পর্যন্ত আক্রমণাত্মক খেলা অব্যাহত রেখে বড় ব্যবধানের জয় নিশ্চিত করে বাংলাদেশ। প্রথম ম্যাচের এই সাফল্য পরের লড়াইয়ের আগে দলকে আত্মবিশ্বাস জোগাবে।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ কেনিয়ার বিপক্ষে।

/টিএ/এফআইআর/