এবছর এরমধ্য দিয়ে পঞ্চম শিরোপা জিতলেন জকোভিচ। গতবার এই শিরোপা জিতেছিলেন মারে। শুধু তাই নয়, মারের বিপক্ষে নিজের মুখোমুখি লড়াইয়ের রেকর্ডটাকে আরও বাড়িয়ে নিয়েছেন তিনি। যেটা এখন ২৩-৯।
শিরোপা জয়ের পর জকোভিচ বলেন, ‘আমি তিন বছর ধরে মাদ্রিদ টুর্নামেন্টের অপেক্ষায় ছিলাম। কারণ টুর্নামেন্টটি সর্বশেষ খেলেছি ২০১৩ সালে। আর মারেকেও ধন্যবাদ দিতে হবে। কারণ সে অসাধারণ প্রতিদ্বন্দ্বিতা করেছে।’
মারে হারলেও প্রতিপক্ষকে অভিনন্দন জানাতে ভুলেননি। বলেন, ‘নোভাকের জন্য দুর্দান্ত একটি জয়। তাকে অভিনন্দন। সর্বশেষ দুই বছরে এখানে আমারই সাফল্য ছিল।’
/এফআইআর/