জিকা আতঙ্কে অলিম্পিক থেকে সরে দাঁড়ালেন হালেপ ও রাওনিক

জিকা ভাইরাস আতঙ্কে রিও অলিম্পিকের টেনিস থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বর‌্যাংকিংয়ের ৭ নম্বর তারকা মিলোস রাওনিক ও  ৫ নম্বর তারকা সিমোনা হালেপ।

সদ্য শেষ হওয়া উইম্বলডনের ফাইনালে কানাডার রাওনিক হেরেছিলেন অ্যান্ডি মারের কাছে। তিনি জানিয়েছেন, ‘স্বাস্থ্যগত দিক ও নানা অনিশ্চয়তা বিবেচনা করেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।’

হালেপ বলেন, ‘ডাক্তার, পরিবারের সকলের সঙ্গে কথা বলেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আর এমন সিদ্ধান্তের জন্য দুঃখ প্রকাশ করছি।’

উল্লেখ্য, শুধু টেনিসে নয় ইতোমধ্যেই ২০ জন পুরুষ খেলোয়াড় এই আতঙ্কে গলফ প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন। সেই হিসেবে টেনিসে হালেপ ও রাওনিকই প্রথম যারা নিজেদের সরিয়ে নিলেন।  

/এফআইআর/