উইম্বলডনে মেয়েদের কোয়ার্টার ফাইনালে হয়ে গেলো দুই সাবেক ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়নের লড়াই। লাটভিয়ান ১৩তম বাছাই জেলেনা ওস্তাপেঙ্কোকে ৬-৪, ৭-৬ (৪) গেমে হারিয়ে বারবোরা ক্রেইচিকোভা প্রথমবার উইম্বলডনের সেমিফাইনালে উঠেছেন।
চেক ৩১তম বাছাইয়ের বিরুদ্ধে ম্যাচে ৩৫টি আনফোর্সড এরর করেন ২০১৭ সালে প্রথম ও একমাত্র গ্র্যান্ডস্লাম জয়ী ওস্তাপেঙ্কো।
২০২১ সালের ফ্রেঞ্চ ওপেনে প্রথম গ্র্যান্ড স্লাম জয়ী ক্রেইচিকোভা সেমিফাইনালে খেলবেন ২০২২ উইম্বলডন চ্যাম্পিয়ন এলেনা রিবাকিনার বিপক্ষে।
প্রথম বার ঘাসের কোর্টে টানা পাঁচ ম্যাচ জিতে ক্রেইচিকোভা বলেছেন, ‘এখন আমি বলার মতো কোনও শব্দ খুঁজে পাচ্ছি না। এক মিনিট আগেও আমি নিজেকে বলছিলাম যে এখানে আমার সবটুকু দিয়ে গেলাম এবং আমি যা করেছি তাতে সত্যিই খুশি। এটা আমার জন্য দারুণ মুহূর্ত। এটা অবিশ্বাস্য মুহূর্ত যে আমার টেনিস ক্যারিয়ারে এমন একটা অভিজ্ঞতা হলো।’