নেপালে ‘ডাবল’ রুপা জিতলেন বাংলাদেশের জারা

নেপালে ইমার্জিং অ্যাথলেটস জুনিয়র টেনিস ট্যুর এশিয়ান অনূর্ধ্ব-১৪ বয়সভিত্তিক প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন বাংলাদেশের  হুমায়রা হায়দার জারা। 

কাঠমান্ডুতে এই আন্তর্জাতিক টেনিস প্রতিযোগিতায় মেয়েদের এককে প্রথমে রুপা জেতেন জারা। এরপর মেয়েদের দ্বৈতে ভারতের নাইমা হুসেইনের সঙ্গে জুটি গড়েও রুপা নিশ্চিত করেন তিনি।

এককের ফাইনালে জারাকে হারিয়ে দেন নেপালের খেলোয়াড় শিভালি গুরুং। আর দ্বৈতে এই জুটি ফাইনালে হেরে গেছেন নেপালের শিভালি ও মালদ্বীপের আইশাথ কারিন জুটির কাছে।

জারা এর আগেও বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য পেয়ে এসেছেন। ২০২২ সালে ইউরোপিয়ান বয়স ভিত্তিক ওপেন টেনিস প্রতিযোগিতায় বালিকা এককে তৃতীয় স্থান ও বালিকা দ্বৈতে রানার আপ হওয়ার অভিজ্ঞতা আছে।