কলম্বোতে আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভলপমেন্ট চ্যাম্পিয়নশিপস ইভেন্টের ড্র আজ অনুষ্ঠিত হয়েছে।
আগামীকাল প্রতিযোগিতার মূল পর্বের খেলা শুরু হবে। এতে বালিকা একক ১৪ বছর গ্রুপে বাংলাদেশের হুমায়রা হায়দার জারা প্রতিদ্বন্দ্বিতা করবে শ্রীলংকার হিওয়া পিলান্দেজ এর বিপক্ষে এবং বাংলাদেশের জান্নাত হাওলাদার প্রতিদ্বন্দ্বিতা করবে শ্রীলংকার এলিজা কাহাগালার বিপক্ষে ।
যদিও বালক একক ১৪ বছর গ্রুপে বাংলাদেশের কাব্য গায়েন ও মো: আকাশ হোসেন আগেই বাই পেয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে।
প্রতিযোগিতায় স্বাগতিক শ্রীলংকাসহ বাংলাদেশ, ভূটান, ব্রুনাই, লাওস, মঙ্গেলিয়া, নেপাল, পাকিস্তান, ফিলিপাইনস ও সিঙ্গাপুর হতে অনূর্ধ্ব-১৪ বছরের ২১ জন বালক ও ১৬ জন বালিকা খেলোয়াড় অংশগ্রহণ করছে।