প্রথম বাংলাদেশি হিসেবে ‘অনন্য’ রেকর্ডের সামনে তামিম

তামিম ইকবালপ্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অনন্য এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। আর মাত্র ৪৯০ রান করতে পারলেই দেশের হয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি।

দুর্দান্ত ফর্মে থাকা তামিমের জন্য এই রান খুব একটা কঠিন কিছু নয়। সর্বশেষ বিপিএলেও টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। সবমিলিয়ে তাই আশা করাই যায় তামিম এই সিরিজেই এ মাইলফলকে পৌঁছাতে পারবেন। সব ফরম্যাট মিলিয়ে তামিমের বর্তমান রান সংখ্যা ৯ হাজার ৫১০।

এর মধ্যে টেস্টে ৩ হাজার ৩৪৯ রান, ওয়ানডেতে ৫ হাজার ৭ রান আর টি-টোয়েন্টিতেও ১ হাজার ১৫৪ রান রয়েছে তার নামের পাশে। ৯ হাজার ৫১০ রান করতে তামিম ১৬টি সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৫৬টি হাফসেঞ্চুরি।

আগামী ২৬ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া দ্বিপাক্ষিক সিরিজে নিজেকে মেলে ধরতে পারলেই তামিমের পক্ষে এ মাইলফলকে সহজেই পৌঁছানো সম্ভব। এই সিরিজে বাংলাদেশ খেলবে তিনটি ওয়ানডে ছাড়াও তিনটি টি-টোয়েন্টি এবং দুইটি টেস্ট ম্যাচ।

তিন ফরম্যাটের ক্রিকেটে সবচেয়ে বেশি রান ভারতীয় লিজেন্ড ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের। ১০০ সেঞ্চুরি ও ১৬৪ হাফসেঞ্চুরিতে তার রান সংখ্যা ৩৪ হাজার ৩৫৭। তার কাছাকাছি আর কোনও ব্যাটসম্যান নেই। দ্বিতীয়, তৃতীয় কিংবা চতুর্থ অবস্থানে যারা আছেন তারাও ইতিমধ্যে অবসরে চলে গেছেন। সেই হিসেবে শচীনের এই রেকর্ডটি এক কথায় অক্ষতই থাকছে!

তিন ফরম্যাট মিলিয়ে দশ হাজারের উপর রান সংগ্রহ করা এমন ব্যাটসম্যান ৭২ জন। এর মধ্যে ৩০ হাজারের উপরে মাত্র একজন। ২০ হাজারের উপরে আছেন ৯ জন। বাকি ৬২ জন তাদের নিচে। এই ৬২ জনের দলে ঢুকতে তামিমের প্রয়োজন ৪৯০ রান।

তামিমের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার :

ফরম্যাট

ম্যাচ

ইনিংস

রান

সর্বোচ্চ

গড়

সেঞ্চুরি/হাফ সেঞ্চুরি

টেস্ট

৪৪

৮৪

৩৩৪৯

২০৬

৫৪০.৩৪

৮/১৯

ওয়ানডে

১৫৯

১৫৮

৫০০৭

১৫৪

৩২.৩০

৭/৩৩

টি-টোয়েন্টি

৫২

৫২

১১৫৪

১০৩*

২৪.৫৫

১/৪

 

/আরআই/এফএইচএম/