টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ফিরেছেন মুস্তাফিজ

bdটস হেরে বল হাতে নিয়েছে বাংলাদেশ দল। এর মাধ্যমে শুরু হলো বাংলাদেশ দলের বহুল আলোচিত নিউজিল্যান্ড সফর। এর বাইরের গুরুত্বপূর্ণ তথ্য হলো মুস্তাফিজ খেলছেন আর বোলিং স্কোয়াড থেকে বাদ পড়েছেন রুবেল। প্রথম একাদশে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে এর মাঝে হাজির হয়েছেন হাজার দশেক দর্শক। এ লেখা পর্যন্ত এদের বেশিরভাগ নিউজিল্যান্ডার্স। প্রবাসী বাংলাদেশিরা আসছেন ধীরে সুস্থে। মাঠের বাইরে দর্শকদের লম্বা লাইন। নিরাপত্তা তল্লাশী সহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মাঠে আসতে হচ্ছে দর্শকদের।

/কেআর/