সোমবার কিউইদের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই আসাধরণ বোলিং করেছেন এই ‘বিস্ময় বালক’। প্রথম স্পেলে ৪ ওভার বোলিং করেছেন তিনি। ১৩ রান খরচ করে তুলে নিয়েছেন একটি উইকেট।
গত মার্চে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। মিস করছেন ঘরের মাঠে আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজ। অন্যদিকে যে কোনও ফরম্যাটের ক্রিকেট ধরলে মুস্তাফিজ সর্বশেষ খেলেছেন গত জুলাইতে সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্টে। ওখানে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েই ইনজুরিতে পড়েন তিনি।
প্রসঙ্গত, মুস্তাফিজের জন্য বড় পরীক্ষা ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি। ওখানে স্বাচ্ছন্দে বোলিং করাতেই শেষ পর্যন্ত খেলানো হয়েছে তাকে।
/আরআই/কেআর/