পর পর দুইবার রঞ্চি তাসকিনের বল মাঠের বাইরে পাঠান। ৩৫ রানে রঞ্চিকে তাসকিন সাজঘরে ফেরত পাঠালে রাশ টেনে ধরা সম্ভব হয় এ জুটির রানের চাকা। ৩৮ বল খেলে রানগুলো করেছেন রঞ্চি। শুরু থেকে সাকিবকে কিউই ব্যাটসম্যানরা সমীহ করে রয়েসয়ে খেলেছেন।
এর আগে ১৪তম ওভারের মধ্যে গুরুত্বপূর্ণ ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সামনে বিপদে পড়ে যায় বিশ্বের অন্যতম শক্তিশালী ক্রিকেট দল নিউজিল্যান্ড। এর মাঝে সাজঘরে ফিরে গেছেন মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন, টম ল্যাথাম, জেমস নিশাম ও কলিন মুনরো। ল্যাথাম সেঞ্চুরি তুলে নিয়েছিলেন ক্রাইস্টচার্চ ম্যাচে। ১৪তম ওভার পর্যন্ত কিউইদের রানরেট ছিল ৩.৫৪।
উল্লেখ্য এর আগে সকালে টসে জিতে বল হাতে নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি। তিন অভিষিক্ত নুরুল হাসান সোহান, শুভাশিষ রায়, তানভীর হায়দারকে নিয়ে নেলসনে খেলা শুরু করে টিম টাইগার্স। খেলার আগেই তাদেরকে অভিষেকের ক্যাপ পরিয়ে দেয়া হয়। টস জিতে বল হাতে নিয়ে প্রথম ওভারেই সাফল্য পেয়েছেন অধিনায়ক মাশরাফি। কিউইদের গুরুত্বপূর্ণ ব্যাটিং স্তম্ভ ওপেনার গাপটিল এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়ে শূন্য রানে বিদায় নিয়ে চলে যান। তাসকিনের শিকার হন উইলিয়ামসন। আর ল্যাথামকে সাজঘরে ফেরান সাকিব।
সকালে মেঘলা আবহাওয়ার মধ্যে শুরু হয় খেলা। কিন্তু দ্বিতীয় ওভারেই রোদ হাসতে শুরু করে। সকালে হালকা বৃষ্টি হয়েছে নেলসনে। এ জন্য টসে জিতে বল হাতে নিয়ে যে মাশরাফি ভুল করেননি, প্রথম ওভারে গাপটিলকে তুলে নিয়ে এর প্রমাণ তিনি দিয়েছেন নিজেই।
/কেআর/