সকালে রোদ ঝলমলে নেলসনে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মাশরাফি। অধিনায়কের সিদ্ধান্তকে সমর্থন করে ধীরে সুস্থে ব্যাট করছিলেন দুই ওপেনার তামিম ইকবাল এবং ইমরুল কায়েস। ৫২ বলে ৪৪ করে বিদায় নেন ইমরুল। তার ইনিংসে ১টি ছক্কা ও৫ টি চারের মার ছিল। এরপর সাব্বির এসে উইকেটে বেশি সময় টিকে থাকতে পারেননি। ম্যাট হেনরির বলে উইকেটরক্ষক লুক রঞ্চির গ্ল্যাভসে ধরা পড়ার আগে তিনি ১৪ বলে ১৯ রান করেন। আর গত বিশ্বকাপের নেলসন ওভালের সেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহ আজ টিকেছেন মাত্র ৭ বল। সাউদির বলে নিশামের ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন বাংলাদেশের অন্যতম ভরসার এই অল রাউন্ডার। উল্লেখ্য বিপিএলে বিপুল সাফল্য পাওয়া রিয়াদের ব্যাট এবার নিউজিল্যান্ড সফরে এসে মোটেই হাসছে না।
তামিম বেশ দেখেশুনে খেলছিলেন। কিন্তু নিশামের বলে ব্রুমের ক্যাচ হয়ে ফিরলে সিরিজ খোয়ানো বাংলাদেশ শিবিরের হতাশা আরও বাড়ে। তামিমের বিদায়ের পর সাকিবের সঙ্গে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছিলেন মোসাদ্দেক। কিন্তু তার রান আউট কপাল পোড়ায় বাংলাদেশের। ৩৫ বলে ১৮ করে বিদায় নেন সাকিব।
সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে নেলসনের মাঠে আজ অল্প সংখ্যক বাংলাদেশ সমর্থক উপস্থিত আছেন। সকালের দলের ভালো অবস্থায় তারা বিশেষ চাঙ্গা ছিলেন। দলের বিপর্যয়ে তারাও এর মাঝে বেশ হতদম্য। কষ্টের মধ্যেও তারা দুলিয়ে যাচ্ছেন বাংলাদেশের লাল-সবুজ পতাকা। ইনহাস্ত ওয়াতানাম। এই তো আমাদের জন্মভূমি। এর জন্যে নিখাদ ভালো্বাসা।
/কেআর/