হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে বাংলাদেশের পারফরম্যান্স তেমনটা ভালো হচ্ছে না। তাদের বিপক্ষে শক্ত অবস্থানে নিউজিল্যান্ড। ২৩৭ রানের লক্ষ্যে নেমে কেন উইলিয়ামসন ও নেইল ব্রুমের হাফসেঞ্চুরিতে ভালোভাবে এগিয়ে যাচ্ছে স্বাগতিকরা। ২৯ ওভারে মাত্র ১ উইকেটে ১৫৮ রানে খেলছে কিউইরা।
ইনিংসের শুরুতেই মুস্তাফিজুর রহমানের পেসে প্রথম উইকেট পায় বাংলাদেশ। নিজের প্রথম ওভারে ওপেনার টম ল্যাথামকে (৪) এলবিডব্লিউ করে ফেরান বাঁহাতি পেসার। এক ওভার পর মার্টিন গাপটিলও ২২ গজ ছাড়েন। তবে আউট হননি তিনি। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন কিউই ওপেনার।
এরপর মাঠে নামেন ব্রুম। সঙ্গে উইলিয়ামসন। তাদের শতাধিক রানের জুটিতে জয়ের সুবাস পাচ্ছে নিউজিল্যান্ড।
এর আগে তামিম ইকবালের হাফসেঞ্চুরির পর নুরুল ও ইমরুল দুজনেই ৪৪ রান করেন। অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৩৬ রান করে বাংলাদেশ।
/এফএইচএম/