ইনিংসের শুরুতেই মুস্তাফিজুর রহমানের পেসে প্রথম উইকেট পায় বাংলাদেশ। নিজের প্রথম ওভারে ওপেনার টম ল্যাথামকে (৪) এলবিডব্লিউ করে ফেরান বাঁহাতি পেসার। পরের ওভারে মার্টিন গাপটিলও ২২ গজ ছাড়েন। তবে আউট হননি তিনি। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন কিউই ওপেনার।
এরপর মাঠে নামেন ব্রুম। সঙ্গে উইলিয়ামসন। তাদের শতাধিক রানের জুটিতে জয়ের সুবাস পেতে থাকে নিউজিল্যান্ড।
তবে নুরুল হাসান ও ইমরুল কায়েসের ভুল বোঝাবুঝিতে ক্যাচ হলে ব্রুম তার ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি পেতেন না। শুরুতেই মুস্তাফিজের একটি ডেলিভারি তার ব্যাটে লেগে পেছনে চলে যায়। সেখানে নুরুল ও ইমরুল দুজনেই বল লুফে নিতে লাফিয়ে পড়েন। বল ধরতে ব্যর্থ হলে জীবন পান ব্রুম। ৬৬ বলে ৫০ করেন তিনি। আর উইলিয়ামসন ৫৬ বলে করেন ক্যারিয়ারের ২৭তম ফিফটি।
তাতে খুব বেশি সমস্যা হয়নি নিউজিল্যান্ডের। ১৯৫ রানে দ্বিতীয় উইকেট হারানো দলটি উইলিয়ামসনের অপরাজিত ৯৫ রানের সুবাদে সহজ জয় পায়। অপর প্রান্তে জিমি নিশাম অপরাজিত ছিলেন ২৮ রানে।
এর আগে তামিম ইকবালের হাফসেঞ্চুরির পর নুরুল ও ইমরুল দুজনেই ৪৪ রান করেন। অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৩৬ রান করে বাংলাদেশ।
/এফএইচএম/