আগামী ৩ জানুয়ারি নেপিয়ারে শুরু হওয়ার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের ওপেনার গাপটিল। শনিবার বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডেতে লক্ষ্যে নেমে মাত্র কয়েক মিনিট স্থায়ী হয় তার ইনিংস। ব্যক্তিগত ৬ রানে মাশরাফি মর্তুজার ওভারের প্রথম বলে দৌড়ে একটি রান নিতে গিয়ে খুঁড়িয়ে হাটতে দেখা যায় গাপটিলকে। তাৎক্ষণিকভাবে মাঠ ছাড়েন তিনি।
ম্যাচের পর স্ক্যান শেষে দেখা গেছে তার গ্রেড ওয়ান ধাঁচের চোট হয়েছে। হ্যামস্ট্রিংয়ে টান পড়েছে গাপটিলের। নিউজিল্যান্ড ক্রিকেট নিশ্চিত করে বাঁপায়ের এ চোট তাকে কয়েক সপ্তাহ মাঠের বাইরে রাখবে। সেরে উঠতে দুই থেকে চার সপ্তাহ সময় লাগবে তার। টি-টোয়েন্টি সিরিজে গাপটিলের স্থলাভিষিক্ত করা হয়েছে নেইল ব্রুমকে। সূত্র- ক্রিকইনফো
/এফএইচএম/