শেষ দুই টি-টোয়েন্টিতেও অপরিবর্তিত বাংলাদেশ

অনুশীলনে বাংলাদেশ দলনেপিয়ারে অধ্যায় শেষে অপরিচিত মাউন্ট মাঙ্গানুইতে দুই ম্যাচ দিয়ে শেষ হবে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ। অবশ্য বে ওভাল অপরিচিত হলেও শোনা যাচ্ছে এর উইকেটের ধরন হবে বাংলাদেশের জন্য হোম কন্ডিশনের মতো। আর তাই প্রথম ম্যাচের জন্য ঘোষিত ১৫ জনের দলের উপর আস্থা রাখল মিনহাজুল আবেদীন নান্নুর নির্বাচক কমিটি।

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ দুটি টি-টোয়েন্টির জন্য দল অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ। বৃহস্পতিবার এ ম্যাচগুলোর জন্য দল ঘোষণা করে সফরকারীরা। তামিম ইকবাল ও ইমরুল কায়েসের উদ্বোধনী জুটি বাংলাদেশকে আরও ভালো সূচনা এনে দেবে বিশ্বাস মিনহাজুল আবেদীনের। আর সিরিজে ঘুরে দাঁড়াতে একটি মাত্র জয়ই যথেষ্ট মনে করেন তিনি। আর সেই বিশ্বাস প্রথম ম্যাচে দলের উপর আছে প্রধান নির্বাচকের।

উদ্বোধনী জুটির ভিত্তি গড়া হলে সেখানে সাব্বির রহমান অবদান রাখতে পারেন ভালোকিছু। এই সফরে মাত্র ১ ও শূন্য রান করা সৌম্য সরকারকে আরেকটি সুযোগ দেওয়া হলো। এবার সেটা কতটা কাজে লাগাতে পারেন তিনি, দেখার অপেক্ষা। গত ম্যাচে অনেক বেশি রান দিলেও সুযোগ হারাননি বাংলাদেশের পেসার রুবেল হোসেন। অবশ্য দুই টি-টোয়েন্টির দল ঘোষণার আগেই মিনহাজুল আবেদীন জানান, প্রথম ম্যাচের একাদশ নিয়েই দ্বিতীয় ম্যাচে লড়াই করবে সফরকারীরা।

টি-টোয়েন্টি সিরিজে ফিরতে হলে শুক্রবারের ম্যাচ জিততেই হবে মাশরাফিদের। প্রথম ম্যাচ জিতে তিন টি-টোয়েন্টির সিরিজে ১-০ তে এগিয়ে কিউইরা।

শেষ দুই টি-টোয়েন্টির দল:  দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি মর্তুজা, নুরুল হাসান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শুভাগত হোম, শুভাশীষ রায় ও তাইজুল ইসলাম। সূত্র- টাইগারক্রিকেটডটকম

/এফএইচএম/