এখন পর্যন্ত দুটি ম্যাচে মোসাদ্দেক ব্যাট করে সংগ্রহ করেছেন ৩৫ রান। সর্বোচ্চ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা প্রথম টি-টোয়েন্টিতে ২০ রানের ইনিংস। অন্যদিকে ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে পাননি কোনও উইকেট।
শুক্রবার এলো সেই মাহেন্দ্রক্ষণ; বল হাতে টি-টোয়েন্টি ক্যারিয়রের প্রথম উ্ইকেট তুলে নেন তরুণ এই অলরাউন্ডার।
উল্লেখ্য, গতবছর সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে অভিষেক হয়েছিল তরুণ এই ক্রিকেটারের। ওয়ানডের মতো টি-টোয়েন্টি ক্রিকেটে সেভাবে আলো ছড়াতে পারেননি মোসাদ্দেক।
/আরআই/এফএইচএম/