হাফসেঞ্চুরি করে তামিম আউট

tamimiqbalap-mওয়েলিংটনের কন্ডিশন ও উইকেট জয় করে এগিয়ে চলছিলেন তামিম ইকবাল। দুর্দান্ত ব্যাটিংয়ে পূরণ করলেন হাফসেঞ্চুরিও, কিন্তু ছন্দটা ধরে রাখতে পারলেন না এর পর। ফিফটি করেই আউট হয়ে গেছেন এই ওপেনার। তার উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬৪।

 তামিম আউট হয়েছেন ৫৬ রান করে। ৫০ বলের ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ১১টি চারে। ট্রেন্ট বোল্টের বলে এলবিডাব্লিউ হয়ে ফিরেছেন হার্ডহিটার এই ব্যাটসম্যান।

উল্লেখ্য সকালে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। টিম সাউদি তার প্রথম ওভারে মেডেন পান। তৃতীয় ওভারে ফিরে এসে চতুর্থ বলটি কৌশলি শর্ট বল দেন সাউদি। আর শর্ট বল পেয়ে লোভ সামাল দিতে পারলেন না ইমরুল কায়েস! উঁচিয়ে মারতে গিয়ে ট্রেন্ট বোল্টের ক্যাচ হয়ে তিনি ফিরে গেলেন সাজঘরে। ওই সময় ৪ ওভার শেষে সাউদির বোলিং ফিগার ছিল এমন-৩ মেডেন, ১ রান দিয়ে ১ উইকেট।

মাউন্ট মাঙ্গানুইতে সাবেক কিউই বোলার স্টাইরিস বলেছিলেন, ওয়েলিংটনে টিকে থাকতে চাইলে ম্যাককালামের মতো ব্যাট চালাতে হবে। অথবা ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে বাজে কোনও একটি বলের জন্যে। এর মাঝামাঝি কোনও জায়গা নেই। শুরুতে তামিমের ব্যাটিং আর ইমরুলের আউট দেখে মনে পড়ছিল স্টাইরিসের কথা। ১০ দশমিক ৪ ওভারে তামিমের এলবিডাব্লিউয়ের আবেদন করেছিলেন গ্রান্ডহোম। কিন্তু আম্পায়ার তার আবেদনে সাড়া দেননি। পরের ওভারে আবার চার হাঁকান তামিম। এরপরই বৃষ্টি হানা দেয় বেসিন রিজার্ভের মাঠে। সঙ্গে ঝোড়ো বাতাস বইছে ঘন্টায় ৪৫ কিঃমিঃ গতিতে।

/কেআর/