সাকিবের পর মুশফিকের হাফসেঞ্চুরি

সাকিব আল হাসান

ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে চতুর্থ হাফসেঞ্চুরি করলেন চোট থেকে ফিরে আসা দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের রানও আড়াইশ পেরিয়েছে। টেস্ট ক্যারিয়ারের ১৬তম হাফসেঞ্চুরির জন্য মুশফিক ক্রিজে ১২৮ মিনিট থেকে খেলেছেন ১০৩ বল। চারের মার ছিল ৭ টি। উল্লেখ্য এ টেস্টে বাংলাদেশের হয়ে তার আগে হাফসেঞ্চুরি করেন তামিম ইকবাল, মমিনুল হক এবং সাকিব আল হাসান।

মুশফিকের আগে হাফসেঞ্চুরি করেন সাকিব। টেস্ট ক্যারিয়ারের ২০তম ফিফটি পূরণ করেন এই অলরাউন্ডার। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ২৬৯ রান।

রোদেলা ওয়েলিংটনের বেসিন রিজার্ভ মাঠে দিনটা নিজেদের মতো করে শুরু করল নিউজিল্যান্ড। দিনের তৃতীয় ওভারে টিম সাউদির বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে গেছেন মমিনুল হক।

বৃহস্পতিবারের ব্যাটিং দৃঢ়তায় মমিনুল কিউইদের সামনে হয়ে দাঁড়িয়েছিলেন দেয়াল। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের ‘ব্যক্তিগত অপছন্দের’ কারণে অনেক দিন হয় ওয়ানডে, টি-টোয়েন্টি দলে মমিনুলের জায়গা নেই। সে কারণে শুধু টেস্ট দিয়ে নিজেকে ধরে রেখেছেন বাংলাদেশের জাতীয় দলের সঙ্গে। সাদা পোশাকে ছোটখাটো গড়নের তরুনটি আবার দেশের হয়ে আলো ছড়াচ্ছিলেন ওয়েলিংটনে। অনেক কিছু তার কাছ থেকে আশা করা হচ্ছিল। কিন্তু সমর্থণ মিলল না ভাগ্যদেবীর। দ্বিতীয় দিনের প্রথম সেশনের কিউইদের প্রথম সাফল্যের বলি হয়ে সাজঘরে ফেরার সময় তার ব্যক্তিগত রান ছিল ৬৪। ১১০ বলের ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ১০টি চার ও এক ছক্কায়।

/কেআর/