কিউইদের বিপক্ষে মমিনুলের গড় মাত্র ১৪৬.৬৬!

Muminul Haq (1)সাদা পোশাকে মমিনুল হকের প্রিয় প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এখন পর্যন্ত কিউইদের বিপক্ষে খেলা সব ম্যাচেই ভালো খেলেছেন বাংলাদেশের ‘পকেট ডিনামো’। ওয়েলিংটন টেস্টের প্রথম দিন ৬৪ রানে অপরাজিত থাকা মমিনুল দ্বিতীয় দিনের শুরুতে টিম সাউদির ভয়ঙ্কর এক ডেলিভারিতে বিদায় নিয়েছেন।

শুক্রবার টিম সাউদির বলে দ্বিতীয় দিনের শুরুতেই ফিরে যান তিনি। এদিন আর কোনও রান যোগ করতে পারেননি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি টেস্ট গড়ের মালিক মমিনুল।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচে ৫ ইনিংস ব্যাট করে ৪৪০ রান করেছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে সেরা বাংলাদেশি রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে তাঁর নাম। রয়েছে দুটি শতরানের ইনিংসও। কিউইদের বিপক্ষে তার ব্যাটিং গড়টা অবিশ্বাস্য- ১৪৬.৬৬! সবমিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে তিন টেস্টের চার ইনিংসে তার রান যথাক্রমে ১৮১, ২২*, ৪৭ ও ১২৬।

দ্বিতীয় দিনের শুরুতে ফিরে গেলেও প্রথম দিনটি দারুণ খেলেছেন মমিনুল। সবমিলিয়ে ১০ চার ও ১ ছয়ে ৬৪ রানের ইনিংস খেলেছেন তিনি। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো টিম সাউদি মধুর প্রতিশোধ নিয়েছেন। আগের দিন তার এক ওভারে ১৪ রান তুলে নিয়েছিলেন মমিনুল। রীতিমত তাঁকে চার-ছক্কায় নাস্তানাবুদ করেন মমিনুল। শুক্রবার অসাধারণ একটি ডেলিভারিতে ফিরে যান তিনি।

/আরআই/কেআর/