শুক্রবার শুরুতে মমিনুল ফিরে গেলে ক্রিজে নামেন মুশফিক। সাকিবের সঙ্গে পঞ্চম উইকেটে ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে বাংলাদেশের স্কোরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।
এদিন লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় হাফসেঞ্চুরি তুলে নেন মুশফিক। এটা তার ক্যারিয়ারের ১৬তম হাফসেঞ্চুরি। এছাড়া তার সেঞ্চুরি রয়েছে তিনটি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করার কৃতিত্বটাও মুশফিকের দখলে।
শুক্রবার বাঁহাতি কিউই অফস্পিনার মিচেল স্যান্টনারের বলে সুইপ করে তিনি হাফসেঞ্চুরির মাইলফলকে পৌঁছান। ১০২ বল খেলে ৭ চারে ৫০ পূর্ণ করেন মুশফিক।
কিউইদের বিপক্ষে মুশফিকের সর্বোচ্চ রান ৭৯। ২০০৮ সালে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে প্রথম হাফসেঞ্চুরি পেয়েছিলেন তিনি।
/আরআই/কেআর/