তাসকিনের আঘাতে নিউজিল্যান্ড হারাল দ্বিতীয় উইকেট

হাফসেঞ্চুরি করে আউট হয়েছেন কেন উইলিয়ামসনওয়েলিংটন টেস্টে প্রথম উইকেট পেলেন তাসকিন আহমদ। টেস্টে ক্যারিয়ারের তার প্রথম শিকার নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উলিয়ামসন। তাসকিনের বল উইলিয়ামসনের ব্যাট ছুঁয়ে গ্ল্যাভসবন্দি হয় উইকেটরক্ষক ইমরুল কায়েসের। কিউইদের প্রথম ইনিংসের দ্বিতীয় উইকেটের পতনের পর স্বাগতিকদের রান দাঁড়ায় ১৩৪/২। উল্লেখ্য বাংলাদেশের রানের পাহাড় টপকাতে দেখেশুনে খেলছে নিউজিল্যান্ড।

বাংলাদেশের ইনিংস ঘোষণার পর টাইগাররা প্রথম উইকেট পায় কামরুল ইসলাম রাব্বির হাত ধরে। এই উইকেটের কিছু সময় পরেই মধ্যাহ্নভোজের বিরতি ঘোষণা করা হয়। দিনের ১৭ তম ওভারে নিজের প্রথম বল করতে আসেন রাব্বি। এবং প্রথম বলেই পান উইকেট। জিত রাভালের উদ্দেশে করা তার বলটি ব্যাট ছুঁয়ে আশ্রয় নেয় ইমরুল কায়েসের গ্ল্যাভসে। উল্লেখ্য মুশফিক হাতের তর্জনীতে চোট পাওয়ায় তার জায়গায় বিকল্প হিসেবে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন ইমরুল। আউট হওয়ার আগে ৩৯ বলে ২৭ রান করেছেন রাভাল। আর উইলিয়ামসন করেন ৫৫ বলে ৫৩ রান। ৮টি চারের মার ছিল তার ইনিংসে।

এর আগে বাংলাদেশ ৮ উইকেটে ৫৯৫ রানে ইনিংস ঘোষণা করলে কিউই দল ব্যাট করতে আসে। দ্বিতীয় দিনের ৫৪৪ রানের সঙ্গে ৫১ রান যোগ করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

/কেআর/